ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

সহজ রেসিপিতে রান্না করতে পারেন মটর পোলাও

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ২৪ মার্চ ২০২৬
সহজ রেসিপিতে রান্না করতে পারেন মটর পোলাও
মটর পোলাও। ছবি: সংগৃহীত

চলছে ঈদের আমেজ। এ সময় অতিথি আপ্যায়নে মটর পোলাও একটি সহজ ও লোভনীয় পদ, যা কম সময়ে খুব সহজেই রান্না করা যায়। এটি দেখতে যেমন আকর্ষণীয়। সেই সঙ্গে খেতেও বেশ সুস্বাদু। 

চলুন জেনে নেয়া যাক মটর পোলাও রান্নার রেসিপি- 

উপকরণ

Advertisement
  • পোলাও চাল- ১ কেজি
  • মটরশুঁটি- ২৫০ গ্রাম
  • তেল- ২ টেবিল চামচ
  • ঘি- সিকি কাপ
  • আদাকুচি- ১ টেবিল চামচ
  • পেঁয়াজকুচি- ২ টেবিল চামচ
  • আস্ত এলাচ- ৫টি
  • দারুচিনি- ২ টুকরা
  • কাঁচামরিচ- ৩-৪টি
  • শাহি জিরা (আস্ত)- ১ চা–চামচ
  • গরম পানি- ৬ কাপ
  • লবণ- স্বাদমতো। 

প্রণালি

প্রথমেই চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি কড়াইয়ে ঘি ও লবণ দিয়ে মটরশুঁটি ভেজে রাখুন। অন্যদিকে হাঁড়িতে তেল ও ঘি গরম করে শাহি জিরা, এলাচি, দারুচিনির ফোড়ন দিন। এরপর তাতে আদা ও পেঁয়াজকুচি দিয়ে একটু ভাজুন। ঘ্রাণ ছড়ালে চাল দিয়ে ভাজুন। লবণ দিয়ে একটু ভেজে গরম পানি দিয়ে দিন। 

চাল ৮০ শতাংশ ফুটে এলে ভেজে রাখা মটরশুঁটি দিয়ে একটু নেড়ে ঢেকে দিন। পোলাও হয়ে এলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দমে রাখুন ৫ মিনিট। ব্যস তৈরি হয়ে গেলো মজার স্বাদের মটর পোলাও।

ডেইলি-বাংলাদেশ/জোহরা
লিংক সফলভাবে কপি হয়েছে!