বুধবার সকালে দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক কর্মকর্তারা।
এর আগে গত ৩ নভেম্বর দুর্নীতির অভিযোগে এক নোটিশে প্রকৌশলী মাসুদুল আলমসহ ৩৩ জনকে তলব করে দুর্নীতি দমন কমিশন।
.png)
নোটিশে বলা হয়, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন ভবনের জন্য বিছানা-বালিশ ও আসবাবপত্র কেনায় দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করা হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আওতায় ‘গ্রিন সিটি আবাসিক পল্লি’র ভবন নির্মাণ অংশে গণপূর্ত অধিদফতরের ৭টি ২০ তলা ও ২টি ১৬ তলা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। এই ভবনগুলোর বিছানা, বালিশ ও আসবাবপত্র কেনাকাটায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক।