শনিবার এ তথ্য জানান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান ও নিউরোসার্জন মোহাম্মদ জাহিদ হোসেন।
তিনি বলেন, অপারেশনের সময় ওয়াহিদা খানমের মুখে ৯টি আঘাতের চিহ্ন অস্ত্রোপচারের মাধ্যমে তা ঠিক করা হয়েছে। এখন পরিচিতদের চিনতে পারছেন এবং কথাও বলছেন। আপাতত তিনি আশংকামুক্ত। তবে ৭২ ঘণ্টা পর ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে বলা যাবে।
.png)
এদিকে সকালে তাকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক খোরশেদ আলম।
এর আগে বৃহস্পতিবার রাতে ৬ সদস্যের চিকিৎসক দল প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ইউএনও ওয়াহিদার মাথায় জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন। অস্ত্রোপচার শেষে তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়।
গত বুধবার রাতে ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ভেনটিলেটর ভেঙে প্রবেশ করে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে ওয়াহিদার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকেও জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত ইউএনও ও তার বাবাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ইউএনও ওয়াহিদাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।