ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ইডেনের অধ্যক্ষ হত্যায় ২ গৃহপরিচারিকার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০২, ৪ অক্টোবর ২০২০
ইডেনের অধ্যক্ষ হত্যায় ২ গৃহপরিচারিকার মৃত্যুদণ্ড
ফাইল ছবি

রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে করা মামলায় দুই গৃহপরিচারিকার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

রোববার দুপুরে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

Advertisement

এ মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন- রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্না। রায় ঘোষণার আগে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এর আগে ৩০ সেপ্টেম্বর ঢাকার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করা হয়।

গত বছরের ১০ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!