ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫২, ৩১ মার্চ ২০২১
১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি বন্ধ
ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী ১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার রেলওয়ের উপপরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট একই সঙ্গে অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টারে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে। এছাড়া আগামী ১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

Advertisement

টিকিট ইস্যুর ক্ষেত্রে নতুন এ নিয়ম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!