ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অপরিশোধিত ভোজ্যতেলের অগ্রিম কর প্রত্যাহার করলো এনবিআর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৪, ১১ এপ্রিল ২০২১
অপরিশোধিত ভোজ্যতেলের অগ্রিম কর প্রত্যাহার করলো এনবিআর
ফাইল ছবি

রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনশীল রাখার জন্য আমদানি করা অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। 

আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জানা গেছে, রোজার মৌসুমে ভোজ্যতেলসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তের বাজারে হিসাবে টান লাগে। তাই আমদানি পর্যায়ে যাতে খরচ কমে যায়, সে জন্য অগ্রিম কর কমালো সরকার।

Advertisement

অপরিশোধিত তেল আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট ও ৪ শতাংশ অগ্রিম কর দিতে হয় ব্যবসায়ীদের। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে ওই দামের ওপর ভিত্তি করে ভ্যাট ও কর আদায় করলে স্থানীয় বাজারেও দাম বাড়ে। আর এ পরিপ্রেক্ষিতেই এই অগ্রিম কর প্রত্যাহার করা হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ১২৬ এর উপ-ধারার (১) ক্ষমতাবলে সরকারের ৩০ জুন ২০১৯ সালে জারি করা প্রজ্ঞাপন এস আরও নম্বর ২৩৯-আইন/২০১৯/৭৫ মূসকের সংশোধন করে প্রজ্ঞাপন অনুসারে কোনো নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে আমদানি করা অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হইল।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!