ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঝড়বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৮, ৮ মে ২০২১
ঝড়বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
ফাইল ছবি

ঝড়বৃষ্টি নিয়ে নতুন বার্তা জানিয়েছে আবহাওয়া অফিস। এতে সারাদেশে আজ দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। 

এছাড়া সপ্তাহের মাঝামাঝি সময়ে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার সকালে আবহাওয়া অধিদফতর আরো জানায়, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।

Advertisement

এদিকে লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি অবস্থান করছে। তবে আজ ও আগামীকাল আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!