[ জাতীয় ]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টা বন্ধ থাকবে শনিবার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ফাইল ছবি
একটি ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের জন্য আগামীকাল শনিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ থাকবে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, এ দেড় ঘণ্টা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
তিনি বলেন, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ফুটওভার ব্রিজের ডেকবিম বসানোর কাজ চলবে। ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত এ কাজ চলবে।
.png)
এদিকে সওজ সূত্রে জানা গেছে, গত মে মাসে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ফুটওভার ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। এটি চালু হতে আরো দুই সপ্তাহের মতো সময় লাগতে পারে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!