[ জাতীয় ]
মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়তে যাচ্ছে দেশের উত্তরাঞ্চল
ফাইল ফটো
দুইদিন ধরে দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ এর ঘরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। যদিও এ উপজেলার আশপাশের অন্যান্য স্থানে ১০ ডিগ্রির ওপরে তাপমাত্রা রয়েছে। তবে আগামী দুই-তিনদিনের মধ্যে তাপমাত্রা আরো কমে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
আবহাওয়া অফিস থেকে এমনই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অফিস জানায়, শুক্রবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা ছিল বৃহস্পতিবারও। আর শুক্রবার সকালে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।
.png)
আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তিনি আরো বলেন, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনে রাতের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!