ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শীতের মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৬, ২২ ডিসেম্বর ২০২১
শীতের মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির নতুন বার্তা
ফাইল ছবি

দেশের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কয়েক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কুয়াশা কেটে গিয়ে কমে আসতে পারে শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলাসহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

Advertisement

এদিকে আগামীকাল বৃহস্পতিবার নাগাদ আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে বর্ধিত দিনগুলোতে তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় বিরাজমান। উত্তর সুমাত্রা উপকূলের অদূরে দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ আন্দামান সাগর এবং মালাক্কা প্রণালীতে অবস্থান করছে।

এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ এবং চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!