ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আজ নয়, হাদিসুরের মরদেহ দেশে পৌঁছাবে সোমবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১১, ১৩ মার্চ ২০২২
আজ নয়, হাদিসুরের মরদেহ দেশে পৌঁছাবে সোমবার
হাদিসুর রহমান- ফাইল ফটো

তুরস্কের ইস্তাম্বুলে প্রবল তুষারপাতের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় আজ (১৩ মার্চ) দেশে আসছে না ইউক্রেনে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ।

রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী হোয়াটস অ্যাপে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, হাদিসুরের মরদেহ বর্তমানে ইস্তাম্বুল রয়েছে। ভারী তুষারপাতের কারণে নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। সব কিছু ঠিক থাকলে সোমবার ১২টা ১৫ মিনিটে অন্য একটি ফ্লাইট হাদিসুরের মরেদেহ নিয়ে ঢাকায় পৌঁছাবে।

Advertisement

আরো পড়ুন>>> এবার মসজিদে আঘাত হানলো রুশ গোলা!

বাংলাদেশের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। ঐদিনই দেশটিতে রাশিয়ার হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে আটকা পড়েন জাহাজে থাকা ২৯ বাংলাদেশি নাবিক।

ইউক্রেনে রাশিয়ার হামলার সপ্তম দিনে বাংলাদেশি জাহাজটিতে রকেট আঘাত হানে। হাদিসুর জাহাজের বাইরে এসে মুঠোফোনে কথা বলার সময় হঠাৎ গোলার আঘাত হানে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় হাদিসুর। গোলার আঘাতে জাহাজটিতে আগুন ধরে গেলে নাবিকেরা নিজেদের চেষ্টায় তা নেভাতে সক্ষম হন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!