ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আজ ও কাল বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৮, ২৬ মার্চ ২০২২
আজ ও কাল বৃষ্টি হতে পারে
ফাইল ছবি

শনিবার ও আগামীকাল রোববার দেশের কোনো কোনো স্থানে বৃষ্টি হতে পারে। আবার কোথাও কোথাও বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে বলে শুক্রবার সন্ধ্যার আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

Advertisement

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গতকাল দেশের সর্ব্বোচ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!