[ জাতীয় ]
বঙ্গোপসাগরে লঘুচাপ, বজ্রসহ বৃষ্টির আভাস
ফাইল ফটো
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে চলতি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর প্রভাবে বেশ কয়েকটি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিফতর।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কিশোরগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়া জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ (শনিবার) ঢাকায় সূর্যাস্ত ৬টা ১৮ মিনিটে এবং ঢাকায় আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫ টা ৪২ মিনিটে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!