ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চট্টগ্রাম ও আশপাশে ভূকম্পন অনূভূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৫, ১ মে ২০২২
চট্টগ্রাম ও আশপাশে ভূকম্পন অনূভূত
ফাইল ফটো

চট্টগ্রাম ও আশপাশে ভূকম্পন অনূভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। এ ভূকম্পনের উৎপত্তিস্থল মিয়ানমারের ফালাম শহরে বলে জানা গেছে।

রোববার বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে আঘাত হানে এ ভূকম্পন।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে।

Advertisement

ইএমএসসি অবশ্য প্রথমে ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ২ বলে জানিয়েছিল। পরে সংশোধন করে ৪ দশমিক ৯ জানানো হয়েছে।

ভূমিকম্পটির প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন অনেকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!