[ জাতীয় ]
আমরা স্বাধীনভাবে কাজ করব: ইসি আহসান হাবিব
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান- ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে, সাংবাদিকদের অ্যালাউ করা হবে। নির্বাচনে কোনো ছাড় দেওয়া হবে না। দুর্বলতা নেই, কোনো চাপও নেই। আমরা স্বাধীনভাবে কাজ করব।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কুমিল্লার প্রার্থীদের কাস্টমাইজেশন প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে ইসি বলেন, তাদের অনেক প্রশ্ন ছিল। সেসব প্রশ্নের জবাব দিয়েছি। ভবিষ্যতে প্রার্থীদের কাস্টমাইজেশন প্রক্রিয়া দেখানোর আহ্বান জানানো হবে।
.png)
এছাড়া আগামীতে রাজনৈতিক দলগুলোর টেকনিক্যাল টিমের সঙ্গে বসা নিয়ে কোনো তারিখ চূড়ান্ত হয়নি বলেও জানান এ নির্বাচন কমিশনার।
আস্থা অর্জনের প্রচেষ্টার কোনো ত্রুটি থাকবে না জানিয়ে আহসান হাবিব খান বলেন, আমরা সব প্রার্থীকে নিয়ে কাজ করতে চেষ্টা করব। আঙুলের ছাপ না মিললে বা আঙুল কেটে গেলে প্রিজাইডিং অফিসারের হাতে ১ শতাংশ ক্ষমতা রয়েছে। প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখা হবে এরকম কয়জন রয়েছে। যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। আন্তরিকতার কোনো অভাব থাকবে না।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইসি আহসান হাবিব
লিংক সফলভাবে কপি হয়েছে!