[ জাতীয় ]
৪০তম বিসিএসের নন-ক্যাডার পদে আবেদন ২ জুন থেকে
ফাইল ফটো
৪০তম বাংলাদশে সিভিল সার্ভিসের (বিসিএস) নন-ক্যাডার পদে নিয়োগ দিতে আবেদন চেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নিয়োগ পেতে আগামী ২ জুন রাত ১২টা থেকে নির্ধারত ফর্মে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ১৬ জুন রাত ১১টা ৫৯ পর্যন্ত।
গতকাল সোমবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়, ৪০তম বিসিএস-২০১৮ লিখিত ও মৌখিক পরীক্ষায় কৃতকার্য কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসে সুপারিশ করা সম্ভব হয়নি এমন প্রার্থীদের নিকট হতে নন-ক্যাডার পদের জন্য অনলাইনে আবেদনপত্রের আহ্বান করা হয়েছে।
.png)
আগামী ২ জুন রাত ১২টা থেকে ১৬ জুন রাত ১১টা ৫৯ পর্যন্ত নির্ধারত ফর্মে আবেদন করতে বলা হয়েছে পিএসসির পক্ষ থেকে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!