ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বৃষ্টি কমবে, তবে বাড়ছে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২, ৫ জুন ২০২২
বৃষ্টি কমবে, তবে বাড়ছে তাপমাত্রা
ফাইল ফটো

গত কয়েক দিনের তুলনায় আজ বৃষ্টির প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ দেখা দিতে পারে।

রোববার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন সকাল থেকেই ঢাকার আকাশ রোদ ঝলমলে। সঙ্গে বাড়ছে অস্বস্তিকর গরম।

Advertisement

আবহাওয়া অফিস জানায়, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের উত্তরাংশে মোটামুটি সক্রিয় এবং দেশের অন্যত্র কম সক্রিয় অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে শনিবার সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বৃষ্টি প্রবণতা বেশি ছিল। এ সময়ে সবচেয়ে বেশি ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

এছাড়া শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!