ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হজযাত্রীদের জন্য বিমানের বিজনেস ক্লাস টিকিট বিক্রির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৪, ৬ জুন ২০২২
হজযাত্রীদের জন্য বিমানের বিজনেস ক্লাস টিকিট বিক্রির ঘোষণা
ফাইল ফটো

হজযাত্রীদের আগ্রহ ও চাহিদার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিমানের সম্মুখ কেবিনের আসন অথ্যাৎ বিশেষ হজ ফ্লাইটসমূহে বিজনেস ক্লাস টিকিট বিক্রির ঘোষণা।

বিজনেস ক্লাসের টিকিট নিশ্চিকতকরণের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিম্নলিখিত চার্জ/ফি ধার্য করেছে। বাংলাদেশ থেকে শুধু যাওয়ার ক্ষেত্রে জনপ্রতি ১৫০.০০ ইউএসডি অথবা সমপরিমাণ টাকা এবং যাওয়া ও আসার ক্ষেত্রে (একসঙ্গে) ২৫০.০০ ইউএসডি অথবা সমপরিমাণ টাকা। সৌদি আরব থেকে শুধু আসার জন্য ৭০০.০০ সৌদি রিয়াল।     

শর্তসমূহ-
১.  সম্মানিত যাত্রীরা শুধু সম্মুখ কেবিনে আসন পাবেন। সেবার ক্ষেত্রে কোন পার্থক্য থাকবে না।   
২. এই সুযোগ শুধু বিশেষ হজ ফ্লাইটসমূহের জন্য প্রযোজ্য।

Advertisement

বিমানের প্রধান কার্যালয়ের সেলস অফিস, মতিঝিল সেলস অফিস, আশকোনা হজ ক্যাম্পের বিমান সেলস অফিস, বিমান কলসেন্টার এবং সৌদি আরবের জেদ্দা, মদিনা ও মক্কায় অবস্থিত বিমান অফিস থেকে এই সেবা পাওয়া যাবে।

যোগাযোগ-
হজ ক্যাম্পের বিমান সেলস অফিস:  
ফোন: +88-02-48963715, +88-02-48963725
মোবাইল: 01777760370, 01777715740  

মতিঝিল ডিস্ট্রিক্ট সেলস অফিসের হজ সেল:  
ফোন:  +88-02-223381244                                 
মোবাইল: 01777760372    

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!