ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২৪ ঘণ্টায় আরো ১৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৮, ৮ জুন ২০২২
২৪ ঘণ্টায় আরো ১৬ ডেঙ্গু রোগী হাসপাতালে
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৬ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরা সবাই রাজধানীর বাসিন্দা।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে সারাদেশে ৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৯ জন এবং ঢাকার বাইরে চার জন রোগী ভর্তি রয়েছে।

Advertisement

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৬ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরে নতুন কোন রোগী ভর্তি হননি।

চলতি বছরে এ পর্যন্ত ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ৪০৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এ পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!