[ দেশজুড়ে ]
চমেক হাসপাতালে হামলা-মারধরের প্রতিবাদে নার্সদের কর্মবিরতি
হামলা-মারধরের প্রতিবাদে নার্সদের কর্মবিরতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক নার্সের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে সব নার্স কাজ বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।
মঙ্গলবার (৭ জুন) রাতে হাসপাতালের উপ-পরিচালক ডা. অং সুই প্রু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের মূল ফটকে অবস্থান নেন তারা। এ সময় কর্মসূচিতে নার্সিং কলেজের শিক্ষার্থীসহ কয়েকশত নার্স যোগ দিয়েছেন।
.png)
আন্দোলনরত সাবরিনা আক্তার নামের এক নার্স জানান, রোগী ভর্তিকে কেন্দ্র করে এক নার্সের ওপর হামলা চালানো হয়। পরে ২০ থেকে ৩০ জন যুবক আবারও ওয়ার্ডে এসে নার্সদের ওপর হামলা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. অং সুই প্রু মারমা বলেন, নার্সরা হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!