ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চমেক হাসপাতালে আগুন, ধোঁয়ায় আতঙ্কিত রোগীরা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ২ এপ্রিল ২০২২
চমেক হাসপাতালে আগুন, ধোঁয়ায় আতঙ্কিত রোগীরা
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল -ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আগুন লেগেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের তৃতীয় তলার ১৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

আগুন ছড়িয়ে পড়ার আগে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিনির্বাপকের ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন হয়ে পড়লে রোগীরা আতঙ্কে দিগ্বিদিক ছুঁটতে থাকে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, পরিত্যক্ত ময়লার স্তূপে ছোট আগুনের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। কিন্তু ফায়ার এক্সটিংগুইসারের ধোঁয়ায় মানুষের মাঝে আতঙ্ক ছড়ায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আগুন চমেক
লিংক সফলভাবে কপি হয়েছে!