ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পোস্তগোলা আয়রন মার্কেটে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮, ২৭ মার্চ ২০২২
পোস্তগোলা আয়রন মার্কেটে ভয়াবহ আগুন
ফাইল ফটো

রাজধানীর পোস্তগোলা আয়রন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোর ৪টা ২৪ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসাইন জানান, আগুনের খবর পেয়ে মোট ১২টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৬টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আরো পড়ুন>>> রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

Advertisement

তিনি বলেন, পোস্তগোলার আয়রন মার্কেট অগ্নিকাণ্ডের খবর পাওয়ার ছয় মিনিটের মাথায় ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও তিনটিসহ মোট ১২টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!