[ দেশজুড়ে ]
ফেনীতে স্টার লাইন ফুড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
ফেনীতে স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
শুক্রবার দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে ওই কারখানায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আরো ইউনিট বাড়ানোর চেষ্টা চলছে। কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
.png)
স্টার লাইন ফুড প্রোডাক্টসের পরিচালক মাইন উদ্দিন বলেন, শুধু জানি ভয়াবহ আগুন লেগেছে। কীভাবে লেগেছে তা এখনো জানতে পারিনি।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!