বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে জমির মালিকদের হাতে চেক তুলে দেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
এ সময় সোনাগাজীর ইউএনও এ এম জহিরুল হায়াত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক, জেলা পরিষদ সদস্য মো. ফারুক হোসেন, উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, বীর মুক্তিযোদ্ধা আহমেদ করিম, উপজেলা সাব-রেজিস্ট্রার আকরাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
.png)
জানা গেছে, মুজিববর্ষে ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর কৃষ্ণজয় গ্রামে ১২৫ জন ভূমিহীন ও গৃহহীনকে পুনর্বাসনের জন্য পাঁচজন মালিকের কাছ থেকে প্রতি শতাংশ ৩৯ হাজার টাকা হিসেবে ২৫৭ দশমিক ৪৩ শতাংশ জমি কেনা হয়।