ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফতুল্লায় ঝুট গুদামে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৮, ২৪ মার্চ ২০২২
ফতুল্লায় ঝুট গুদামে আগুন
ঝুট গুদামে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুটের গুদামে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর ৫টা ৩৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৬টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর ৫টা ৩৮ মিনিটের দিকে ফতুল্লায় ঝুটের গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আরও একটি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৬টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!