রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের আগ্রবাদ স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, মইন্যাপাড়া কাঁচাবাজার এলাকায় বসতঘরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি ও বন্দর স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
.png)