ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ১৯ মার্চ ২০২২
সাভারে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ফাইল ছবি

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ‘প্যাকজার’ নামে ওই কারখানায় আগুন লাগে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাজীব বলেন, আমাদের স্টেশন থেকে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও সাভার ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  

Advertisement

তিনি আরো বলেন, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আগুন সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!