শুক্রবার দিবাগত রাতে বাজারের শিরিরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ছয়টি টিনশেড ঘর ও চারটি দোকানের সব মালামাল পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মাওনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রামপ্রসাদ পাল।
.png)
তিনি জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।