[ দেশজুড়ে ]
‘দাউ দাউ’ আগুনে ৬ দোকান ছাই
‘দাউ দাউ’ করে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম বাজারে আগুন জ্বলছে। ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠিতে একটি বাজারে ভয়াবহ আগুনে ৬টি দোকান পুড়ে গেছে। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার গভীর রাতে সদর উপজেলার নবগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১ টার দিকে বাজারের মনির হোসেনের হোটেলের পেছনের রান্নাঘরে ‘দাউ দাউ’ করে আগুন জ্বলে ওঠে। আগুন দেখে বাজারের মাইকে ঘোষণা দেওয়া হয়। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে হোটেল, মুদি ও কাপড়ের দোকানসহ ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
.png)
আগুনে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এদিকে হোটেলের রান্নাঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস।
ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!