পাখির খামারে আগুন, পুড়ল ১৫ লাখ টাকার মালামাল
নওগাঁর সাপাহারে পাখির খামারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার ভোর রাতে উপজেলার তিলনা ইউনিয়নের ছোটমামুরিয়া গ্রামে অগ্নিকাণ্ড ঘটে।
খামার মালিক মতিউর রহমান জানান, বুধবার ভোর পৌনে ৪টার দিকে কে বা কারা তার খামারে আগুন দেয়। এ সময় স্থানীয় লোকজনের চিৎকার শুনে ঘটনাস্থলে এসে আগুন দেখতে পাই। তাৎক্ষণিক স্থানীয় লোকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হই।
আরো পড়ুন: বরিশালে প্রাইভেটকারের ধাক্কায় পরীক্ষার্থী নিহত
.png)
তিনি বলেন, আগুনে ফেন্সি ও বিভিন্ন প্রজাতির ৩৫০টি বড় কবুতর, ১৫০টি কবুতরের বাচ্চা, ১০০ পিস কবুতরের ডিম, ১০০টি বিদেশি বাজরিকা পাখি, বিভিন্ন প্রজাতির ২৪টি বিদেশি ঘুঘু, খামারের ক্যাশবক্সে থাকা নগদ ৫২ হাজার টাকা, আসবাবপত্র, পাখির খাঁচা, পাখির খাদ্যসামগ্রী পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, তদন্তের জন্য ফায়ার সার্ভিসকে বলা হয়েছে। এ ঘটনায় সাপাহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে থানায় কেউ মামলা করেননি বলেও জানান তিনি।