ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টিউবওয়েলে উঠছে পানি, জ্বলছে আগুন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৩, ১৪ মার্চ ২০২২
টিউবওয়েলে উঠছে পানি, জ্বলছে আগুন
টিউবওয়েলের ওপরে ম্যাচের কাঠি মারলে জ্বলছে আগুন। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীরকোম্পানীগঞ্জের একটি টিউবওয়েল থেকে আপনা-আপনি পানি উঠছে। ঐ টিউবওয়েলের ওপরে ম্যাচের কাঠি মারলে জ্বলছে আগুন।  

গতকাল রোববার বিকেল থেকে উপজেলার ৮ নম্বর চর এলাহী ইউপির ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরযাত্রা গ্রামের আব্দুল জব্বারের বাড়িতে বসানো টিউবওয়েলে এ রকম ঘটনা ঘটে।  

চর এলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার কামাল উদ্দিন জানান, কয়েক বছর আগে এ টিউবওয়েল বসানো হয়। দীর্ঘ দিন থেকে এ টিউবওয়েল ব্যবহার হয়না। রোববার বিকেলে ঐ বাড়ির এক ছেলে টিউবওয়েলের ওপর দিয়ে পানি ঢেলে টিউবওয়েলটি সচল করার চেষ্টা করে। তখন সে পানি উঠাতে ব্যর্থ হয়।  কিন্তু এর কিছুক্ষণ পরে ওই টিউবওয়েলের ওপর দিয়ে ও মুখ দিয়ে অনবরত পানি বের হওয়া শুরু হয়। একই সঙ্গে  পানির ওপরে ম্যাচের কাঠি মারলে জ্বলছে আগুন। এ দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয় উৎসুক বাসিন্দারা।

Advertisement

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.খোরশেদ আলম চৌধুরী বলেন, ভূগর্ভ থেকে টিউবওয়েলের মধ্য দিয়ে আপনা-আপনি পানি ও গ্যাস বের হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এসে পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যাবে মূলত কি কারণে এটা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!