ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২২
নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
হাসপাতালে প্রত্যক্ষদর্শীদের ভিড়

নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপভ্যান-অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজারের দক্ষিণে মোটুবি এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- সোনাইমুড়ীর অটোচালক ৩৫ বছর বয়সী পারভেজ, উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কেশবপুর গ্রামের তবারক উল্যাহর ছেলে ৪০ বছরের মামুনুর রহমান ও যশোরের জসিম। ৪০ বছর বয়সী অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী আহমদ উল্লাহ সবুজ বলেন, বেগমঞ্জের চৌমুহনী থেকে সোনাইমুড়ীর উদ্দেশ্যে আসছিল একটি পিকআপ ভ্যান। বজরা বাজারের দক্ষিণে মোটুবি এলাকায় পৌঁছালে পিকআপটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা চালকসহ তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর মামুনুর রহমান মারা যান।

Advertisement

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বলেন, নিহত অপর ব্যক্তির পরিচয় জানতে কাজ করছে পুলিশ। মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!