[ দেশজুড়ে ]
নোয়াখালীতে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত দুই আসামি
নোয়াখালীর বেগমগঞ্জে ১৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে এবং নয় বছর পর হত্যা মামলার পলাতক এক আসামি গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের হরিবল্লভপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মাহফুজ এবং এনায়েত নগর গ্রামের নুরুল আমিন মাস্টারের ছেলে মো.বাহার।
শুক্রবার দুপুরে নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
.png)
এর আগে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল গাজীপুর মহানগরীর গাছা থানার চান্দুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাহফুজ ২০০৬ সালের একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং বাহার দু'টি হত্যা মামলাও একটি অস্ত্র মামলার পলাতক আসামি। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!