[ দেশজুড়ে ]
রাজাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
গ্রেফতার-প্রতীকী ছবি
ঝালকাঠির রাজাপুরে ৬ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে এ এস আই তুহিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পোদ্দার হাওলা গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল হাওলাদার ওরফে কসাই সোহেলকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
সোহেল জি আর ৫০/১৮(রাজা) মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন।
.png)
আসামি সোহেল’র অনুপস্থিতিতে গত বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাকে দণ্ডাদেশ দেন।
এ ব্যাপারে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, সোহেলকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!