[ দেশজুড়ে ]
বগুড়ায় বিদেশি পিস্তলসহ ৪ মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ মিথুন খান ওরফে মিথুন বিহারী নামে একজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এর আগে সদর উপজেলার আটাপাড়া এলাকা থেকে মিথুনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ৩৫ বছর বয়সী মিথুন সদরের লতিফপুর কলোনী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত নেহাল খান।
.png)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ মিথুনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
এসপি সুদীপ কুমার জানান, মিথুন শহরের চিহ্নিত সন্ত্রাসী। তিনি শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীমূলক কার্যক্রম করে আসছিলেন। তার বিরুদ্ধে খুন, অপহরণ, চাঁদাবাজি ও মাদকের চারটি মামলা আছে। অস্ত্র আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!