[ রাজধানী ]
রাজধানীতে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ফাইল ফটো
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
শনিবার দুপুরে ঐ এলাকার কাজলায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
.png)
তিনি জানান, যাত্রাবাড়ি কাজলা মৃধাবাড়ি এলাকায় একটি জুতার গোডাউনে আগুনের সংবাদ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সূত্রপাত ও হতাহতের সর্বশেষ তথ্য এখনো জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!