ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে ফার্নিচার কারখানায় আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩০, ৬ মার্চ ২০২২
সাভারে ফার্নিচার কারখানায় আগুন
ফাইল ছবি

ঢাকার সাভারে একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কারখানায় কর্মরত শ্রমিকরা বলেন, ফার্নিচার তৈরি করে ভবনের দোতলায় রঙের কাজ করা হয়। রঙের কাজে বেশ কিছু কেমিকেল ব্যবহার করা হতো। বিকেল ৪টার দিকে হঠাৎ দোতলা থেকে আগুনের ধোঁয়া বের হতে থাকে। এ সময় কারখানায় কর্মরত শ্রমিকরা হুড়োহুড়ি করে বের হয়ে যান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে।

আরো পড়ুন: চাচাকে হত্যায় ছয় বছর পর ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড

Advertisement

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, ফার্নিচার কারখানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কারখানার কেমিকেলে আগুন লাগার কারণে দ্রুত আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে আরো দুটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আগুন সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!