রাজধানীর ভাটারা থানাধীন নয়ানগরের ভাঙাড়ি পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানিয়ে বলেন এক ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
.png)
জানা গেছে, ভাটারা থানার নয়ানগরের বালুর মাঠ সংলগ্ন ভাঙাড়ি পট্টিতে রোববার দুপুর একটার দিকে আগুন লাগে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর পৌনে ২টার দিকে নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ক্ষয়ক্ষতি জানতে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।