[ দেশজুড়ে ]
মহাসড়কে আগুনে পুড়ল বাস, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা
আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বাস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় আগুনে পুড়ে গেছে ‘নিউ এডিশন’ নামে একটি যাত্রীবাহী বাস। এ সময় বাসটিতে থাকা যাত্রীরা দ্রুত নেমে গিয়ে নিজেদের জীবন রক্ষা করেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড স্কুলের সামনে এই অগ্নিকোণ্ডের ঘটনা ঘটে।
আরো পড়ুন: চলন্ত প্রাইভেটকারে বন্ধুদের নিয়ে গৃহবধূকে ধর্ষণ করল সাবেক স্বামী
.png)
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী নিউ এডিশন (ঢাকা মেট্রো ব-১৩-০০০১) নম্বরের বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, বাসের ইঞ্জিন মাত্রাতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি। বাসটি পুরোপুড়ি পুড়ে গেছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!