[ আন্তর্জাতিক ]
কলকাতায় গেস্ট হাউসের আগুনে বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত
ভারতের কলকাতায় একটি গেস্ট হাউজে ভয়াবহ আগুন লাগে। এ দুর্ঘটনায় দগ্ধ হয়ে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। খবর আনন্দবাজারের।
শনিবার ভোরে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের ঐ গেস্ট হাউসে আগুন লাগে। এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো দু’জন।
আরো পড়ুন>>> ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া
.png)
শর্টসার্কিট থেকে এ আগুন লাগে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফ্রি স্কুল স্টরিটের গেস্ট হাউসটিতে শনিবার ভোরে আগুন দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!