[ জাতীয় ]
মেরুল বাড্ডার আগুন নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর মেরুল বাড্ডায় চায়না ডরমিটরি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বাকি দুটি ইউনিট পাঠিয়ে দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিন তলার দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
.png)
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংবাদ এখনো পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেক জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে চারটি ইউনিট পাঠানো হয়েছিল। পরে দুটি ইউনিট কাজ করলে বাকি দুই ইউনিট ফেরত আনা হয়।
এর আগে, বুধবারসন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংস্থার সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত করেন ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!