[ দেশজুড়ে ]
বাঘের বাজারের আগুন নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুর সদরের বাঘের বাজার এলাকার একটি কার্টন কারাখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার রাত ২টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মাওনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রামপ্রসাদ পাল।
এর আগে, রামপ্রসাদ পাল জানান, বাঘের বাজার এলাকার একটি কার্টন কারাখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটকে পাঠানো হয়। সেখানে এক ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
.png)
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে ক্ষয়ক্ষতির ব্যাপারে রামপ্রসাদ পাল জানান, আগুনে ছয়টি টিনশেড ঘর ও চারটি দোকানের সব মালামাল পুড়ে গেছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!