রোববার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
.png)
তিনি বলেন, রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়েই আগুন নিয়ন্ত্রণে রাত ৯ টায় দুর্ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিট। প্রথমে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের িতনটি ইউনিট পৌঁছায়। আগুনের পরিমাণ বাড়লে পর্যায়ক্রমে আরো চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
তিনি আরো বলেন, আগুন বিস্তৃত হলে ফায়ার সার্ভিসের আরো সাতটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। মোট ১৪টি ইউনিট আগুন নেভানোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এদিকে, মো. শাহজাহান শিকদারের কাছে আগুনের সূত্রপাতের কারণ জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।