[ দেশজুড়ে ]
বিএম ডিপোতে বিস্ফোরণ: চিকিৎসকদের চমেক হাসপাতালে যাওয়ার অনুরোধ
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন আরো শতাধিক।
এ অবস্থায় দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চট্টগ্রামের সব চিকিৎসককে চমেক হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে চিকিৎসা কাজে নিয়োজিত হওয়ার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী।
তিনি বলেন, রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চট্টগ্রামের সব চিকিৎসককে চমেক হাসপাতালের জরুরি বিভাগে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে আমরা সবার সহযোগিতা কামনা করছি।
.png)
অন্যদিকে, মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠাতে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে রক্তদাতাদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
এর আগে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ডিপোর লোডিং পয়েন্টের ভেতর এ ঘটনা ঘটে। এরপর থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!