ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মাঙ্কিপক্স সন্দেহে তুরস্কের এক নাগরিক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩১, ৭ জুন ২০২২
মাঙ্কিপক্স সন্দেহে তুরস্কের এক নাগরিক হাসপাতালে
ফাইল ফটো

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাঙ্কিপক্সের উপসর্গ থাকায় তুরস্কের এক নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাঙ্কিপক্স সন্দেহে তুরস্কের ঐ নাগরিকের বয়স অনুমানিক ৩২ বছর।

মঙ্গলবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, তুরস্কের ঐ নাগরিককে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, দুপুর ২টার দিকে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঐ ব্যক্তি শাহজালালে আসেন।

Advertisement

ডা. শাহরিয়ার সাজ্জাদ সংবাদমাধ্যমে বলেন, ঐ যাত্রীর শরীরে র‌্যাশ ছিল। তবে এটি কোনো ধরনের চর্মরোগ কিনা, ওই যাত্রী সেটি নিশ্চিত করতে পারেননি এবং তিনি এ সম্পর্কিত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ফলে নিশ্চিত হওয়ার জন্য আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!