ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

স্বচ্ছ ও সুষ্ঠু হবে দ্বাদশ নির্বাচন: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৬, ৮ জুন ২০২২
স্বচ্ছ ও সুষ্ঠু হবে দ্বাদশ নির্বাচন: সিইসি
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি- ছবি: ডেইলি বাংলাদেশ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হবে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানান।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সিইসি বলেন, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। রাষ্ট্রদূত নতুন সিইসি হিসেবে আমাকে স্বাগত জানিয়েছেন। আমার সব ক্ষেত্রে সাফল্য কামনা করেছেন। এছাড়া মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, তার সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হলে করবেন।

Advertisement

নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত কিছু বলেছেন কিনা জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন নিয়ে আসলে তিনি তেমন কিছু আলোচনা করেননি। আশা করি, সরকারি সব সংস্থা থেকে সহযোগিতা পাবো এবং নির্বাচনটা সফল হবে।

সিইসি বলেন, সম্ভব হলে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা দেওয়া হবে। এতে নজরদারি সহজ হবে। আশা করি, সরকারও সাহায্য করবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!