ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২১:০৬, ১৫ জুন ২০২২
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে
দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে যেমন চিহ্নিত তেমনি দুর্যোগ মোকাবিলায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী দেশ হিসেবেও স্বীকৃত।

বুধবার নগরীর থিয়োটার ইনস্টিটিউটে নগর দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে দেশের এই সফলতার চাবিকাঠি হচ্ছে দুর্যোগ ব্যবস্থপনার নীতিমালাসমূহ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেকোনো দুর্যোগ মোকাবিলায় অনন্য দায়িত্ব পালন করে আসছে। করোনা মোকাবিলায় সারাদেশের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উল্লেখ্যযোগ্য ভূমিকার কারণে দেশব্যাপী আমাদের কর্মকাণ্ডকে অনুসরণ করতে বাধ্য হয়েছে। নগরীতে এরই মধ্যে ৪১টি ওয়ার্ডে নগর স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনার নীতিমালা অনুসরণ করে কমিটি গঠন করা হয়েছে। সেভ দ্য চিনড্রেন প্রয়াসের সহায়তার নগরীর ৪টি ওয়ার্ডে ঝুঁকি হ্রাসে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আজ এই কর্মশালায় কাউন্সিলররা দুর্যোগ মোকাবিলায় তাদের ভূমিকা ও করণীয় সর্ম্পকে অবহিত হয়ে তা বাস্তবে প্রয়োগ করবেন বলে আশা করি।

Advertisement

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. নুরুন্নাহার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- দুর্যোগ ব্যবস্থাপনার স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহুরুল আলম জসিম, বর্জ্য বস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী, সচিব খালেদ মাহমুদ, সেভ দ্য চিলড্রেনের পরিচালক মোস্তাক হোসেন, প্রকৌশলী ড. তারেক বীন ইউসুফ, ইপসার নাছিমা বানু, ইপসার পরিচালক পলাশ কুমার চৌধুরী প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: চসিক মেয়র
লিংক সফলভাবে কপি হয়েছে!