ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চসিকের স্বাস্থ্যসেবা প্রকল্প পুরো দেশের জন্য মডেল: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৪, ১৩ এপ্রিল ২০২২
চসিকের স্বাস্থ্যসেবা প্রকল্প পুরো দেশের জন্য মডেল: চসিক মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী- ফাইল ফটো

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এমন একটি প্রতিষ্ঠান- যে প্রতিষ্ঠান নির্দিষ্ট কাজের পরিধির বাইরে শিক্ষা ও স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

মঙ্গলবার দুপুরে নগরীর একটি হোটেলে নগর প্রাথমিক স্বাস্থ্য সেবার প্রস্তাবিত রূপরেখা উপস্থাপন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চসিক মেয়র বলেন, দেশের অন্য কোনো সিটি কর্পোরেশন এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে না। এ খাতে চসিককে ভর্তুকি দিতে হয়। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের মাধ্যমে সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সেবার বিষয়টি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে চালু করেন, যা পুরো বাংলাদেশের জন্য মডেল। চসিক বর্তমানে ৪১টি ওয়ার্ডে স্বাস্থ্য সেবা কেন্দ্র, পূর্ণাঙ্গ মাতৃসদন হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, হোমিওপ্যাথিক কলেজসহ একটি জেনারেল হাসপাতাল পরিচালনা করছে।

Advertisement

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. শাখাওয়াত উল্লাহ, সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী, ডা. সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল্লাহ, সুব্রত চৌধুরী।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মো. নুরুল আমিন, মো. ইলিয়াছ, সালেহ আহম্মদ চৌধুরী, জাফরুল হায়দার চৌধুরী, লুৎফুন নেছা দোভাষ বেবী ও তসলিমা বেগম।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!