মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য পাওয়া যায়।
এতে বলা হয়েছে, সৌদি আরবে যাওয়া বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার চার হাজার ৮৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৪ হাজার ২৯ জন রয়েছেন। ১৬০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৬১টি এবং ফ্লাইনাস পরিচালিত ১২টি ফ্লাইট রয়েছে।
.png)
এদিকে সৌদি আরবে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে পুরুষ আটজন ও নারী চারজন। সবশেষ মারা যাওয়া হাজীর নাম মো. খয়বর হোসেন (৫৫)। তার বাড়ি রংপুরে। খয়বর হোসেনের পাসপোর্ট নম্বর- EF0156162।
সৌদিতে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৮৮৫ জন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।