ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদের আগে-পরের পাঁচদিন নৌযানে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১৮:৩২, ৬ জুলাই ২০২২
ঈদের আগে-পরের পাঁচদিন নৌযানে মোটরসাইকেল বহন নিষিদ্ধ
ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহার আগের ও পরের পাঁচদিন নৌযান এবং লঞ্চে মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, নৌপথে ঈদের পাঁচ দিন পূর্বে এবং পাঁচ দিন পর পর্যন্ত নৌযান ও লঞ্চে মোটরসাইকেল পরিবহন করা নিষিদ্ধ থাকবে।

Advertisement

এদিকে গত ৩ জুলাই সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানান, ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিনসহ মোট সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না। এছাড়াও মহাসড়কে রাইড শেয়ারিংও করা যাবে না।

সড়ক পরিবহন সচিব আরো জানান, কোনো জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে তা পুলিশকে অবহিত করতে হবে। পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!